
| শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 118 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা দাবি ও গ্রাহক অভিযোগ নিষ্পত্তি প্রাতিষ্ঠানিকীকরণ এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে নতুন একটি গাইডলাইন প্রয়নের উদ্যোগ নিয়েছে।
‘বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন্স’ নামে একটি খসড়া গাইডলাইনটি ইতোমধ্যে তৈরি করা হয়েছে। খসড়া গাইডলাইনটি চূড়ান্ত করতে স্টেকহোল্ডারদের মতামত আহবান করা হয়েছে।
আইডিআরএ’র পরিচালক (উপসচিব) এস এম মাসুদুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র ৭ মার্চ গতকাল ইন্স্যুরেন্স একাডেমি, বিআইএ ও বিআইএফ’কে পাঠিয়েছে। ১৯ মার্চের মধ্যে নির্ধারিত খসড়া গাইডলাইনের বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।
আইডিআরএ বলছে, বীমা প্রতিষ্ঠানে বীমা দাবি প্রাপ্তির দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি কমিয়ে যতদ্রুত সম্ভব বীমা দাবি পরিশোধ ও বীমা গ্রাহকের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে ‘বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন্স’ প্রণয়ন করা হচ্ছে।
গাইডলাইনটি- বীমাকারী, পুনর্বীমাকারী, জরিপকারী বা বীমা এজেন্ট বা বীমা মধ্যস্থতাকারী বা বীমা পরিষেবা প্রদানকারী, বীমা গ্রাহক এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন আওতাধীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন্সের খসড়ায় বীমাকারীর করণীয়, বীমা গ্রাহকের করণীয়, পুনর্বীমাকারীর দায়িত্ব, জরিপকারীর দায়িত্ব, বীমা দাবি ব্যবস্থাপনায় আবশ্যিক পালনীয় বিষয়, কলসেন্টারসহ সাহায্যকারী ডেস্ক এবং পরিচালনা পর্ষদ ও এর কমিটি সম্পর্কে বলা হয়েছে।

Posted ৮:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman


