বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা ব্যবসার সাথে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের বিআইএ’র সংবর্ধনা

  |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   137 বার পঠিত

বীমা ব্যবসার সাথে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের বিআইএ’র সংবর্ধনা

অর্থবিজ প্রতিবেদক :
বীমা ব্যবসায়িদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীমা ব্যবসার সাথে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে । রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৬ মার্চ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীমা খাত থেকে মোট ২৭ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য রয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যথাক্রমে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী এমপি, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন এমপি, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও পরিচালক ড. আনোয়ার হোসেন খান এমপি। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ এর চেয়ারম্যান, আলহাজ্ব মো. সাঈদ খোকন, এমপি; যমুনা লাইফ ইন্স্যুরেন্সের পৃষ্ঠপোষক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক এ কে আজাদ, এমপি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক (অবঃ), এমপি, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক আমির হোসেন আমু এমপি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু এমপি, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। অনুষ্ঠানে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৩ জন সদস্যও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। অনুষ্ঠানে বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন সংবর্ধিত সংসদ সদস্যবৃন্দকে বীমা শিল্পের উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

বীমা শিল্পে দীর্ঘদিন সংযুক্ত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি। তিনি বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন। তিনি তার বক্তব্যে বীমা শিল্পের অতীত এবং বর্তমান অবস্থার বিষয়ে আলোকপাত করেন।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু সমাপনী বক্তব্য প্রদান করে সকল অতিথিবৃন্দকে বীমা শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি ও বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সংবর্ধিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দকে ক্রেস্ট প্রদান করে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191