
| শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 167 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা কোম্পানিগুলোর জন্য নতুন নিদের্শনা জারি করেছে। ১৪ মার্চ, ২০২৪ তারিখে আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা: আব্দুল মজিদ স্বাক্ষরিত এক সার্কুলারে এই নিদের্শনা দেয়া হয়। সার্কুলারের অনুলিপি বীমা কোম্পানির চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দেয়া হয়েছে।
সার্কুলারে বীমা কোম্পানিগুলোর পলিসি ও দাবী সঠিকভাবে সংরক্ষন এবং বোর্ড সভা ও বাষির্ক সাধারণ সভার কার্যবিবরনীর অনুলিপি নির্ধারিত সময়ের মধ্যে আইডিআরএ’র কার্যালয়ে পাঠাতে নিদের্শ দেয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, বীমা আইন-২০১০ এর ৩১ ধারা ও তদধীন প্রণীত বীমাকারীর রেজিস্টার (পলিসি ও দাবি) সংরক্ষন প্রবিধান মালা, ২০১৭ অনুযায়ি বীমাকারী কর্তৃক বীমাকারীর রেজিষ্টার (পলিসি ও দাবী) সংরক্ষনের নিদের্শনা থাকলেও পরিদর্শনকালে দেখা গেছে, অধিকাংশ বীমা কোম্পানি উক্ত রেজিস্টার যথাযথভাবে সংরক্ষন করছে না। বীমাকারী কর্তৃপক্ষের নিদের্শনা অনুযায়ি উক্ত রেজিস্টার ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষন করছে মর্মে অবহিত করলেও তাদের দাবীর স্বপক্ষে প্রমানাদি দেখাতে ব্যর্থ হচ্ছে। অধিকন্তু বীমা ২০১০ এর ৩৫ ধারা অনুযায়ি বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে সভার কার্যবিবরনী আইডিআরএ’র কার্যালয়ে পাঠানোর নিদের্শনা থাকলেও কোন কোন বীমাকারী এই নিদের্শনা পরিপালন করছে না।
এমতাব্যস্থায় কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন করে তিন দফা নিদের্শনা জারি করা হয় । নিদের্শনা সমূহ হলো, (ক) বীমা আইন-২০১০ এর ৩১ ধারা ও তদধীন প্রণীত প্রবিধান অনুযায়ি বীমাকারীর রেজিস্টার (পলিসি ও দাবী) সঠিকভাবে সংরক্ষন করা। এ ক্ষেত্রে বীমাকারী উক্ত রেজিস্টার ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষন করতে পারবে, তবে পাশাপাশি হার্ডকপিও সংরক্ষন করতে হবে। (খ) বীমা আইন ২০১০ এর ৩৫ ধারা অনুযায়ি বাষির্ক সাধারণ সভার কার্যবিবরনীর প্রত্যায়িত ছায়ালিপি সভা অনুষ্ঠিত হবার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল নিশ্চিত করা। (গ) প্রতিটি বোর্ড সভার কার্যবিবরনীর হার্ডকপির প্রতি পাতায় সভার সভাপতির স্বাক্ষরসহ যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষন এবং ২৫ অক্টোবর ২০১২ ইং তারিখের বী:উ:নি:ক:/জিএডি/১০০৩/২০১১-১৬১২ নম্বর আদেশ অনুযায়ি কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।
সার্কুলারের অনুলিপি বীমা কোম্পনিগুলোর চেয়ারম্যান ও সিইওসহ বীমা খাতের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে দেয়া হয়েছে।

Posted ১০:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman


