শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পপুলার লাইফ ও এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ০৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

পপুলার লাইফ ও এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর

অর্থবিজ ডেস্ক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সিম ব্যাংক সম্প্রতি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসাইন।
পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সাবেক সচিব ও কোম্পানির চীফ কনসালট্যান্ট আবদুল্লাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিএফও শেখ মোহাম্মদ আরাফিন কাদের, পপুলার লাইফের সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির ও শাহ মো. আবদুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন ভূইয়া, মাকছুদা খানম ও মো. মইবুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191