শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেল্টা লাইফের তিন প্রান্তিক প্রকাশ

  |   সোমবার, ২০ মে ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ডেল্টা লাইফের তিন প্রান্তিক প্রকাশ

অর্থবিজ প্রতিবেদক :
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২২ সালের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের আকার ছিলো ৩ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৬৬ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ৭৭ কোটি ৭১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিলো ২৬২ কোটি ৪৩ লাখ টাকা।
৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের আকার ছিলো ৩ হাজার ৯৭৫ কোটি ৭৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৫ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ১০০ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে বিমা প্রতিষ্ঠানটির ব্যয় ছিলো ২৫২ কোটি ৩০ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের আকার ছিলো ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ১১৬ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য সময়ে লাইফ ফান্ডটির ব্যয় ছিলো ২২৮ কোটি ৯৪ লাখ টাকা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191