বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ে প্রশিক্ষন নিলো মিডল্যান্ড ব্যাংকের ৫২ কর্মকর্তা

  |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ে  প্রশিক্ষন নিলো মিডল্যান্ড ব্যাংকের ৫২ কর্মকর্তা

 

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীতে ৩০ মে ব্যাংকাস্যুরেন্সের উপর মৌলিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মিডল্যান্ড ব্যাংকের ৫২ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান-উজ-জামান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন যুগ্ম সচিব ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী মো. জাহিদ হোসেন। কর্মশালায় অংশ নেন মিডল্যান্ড ব্যাংকের ৫২ জন কর্মকর্তা, মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান রাশেদ আক্তার, জেনিথ ইসলামী লাইফের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান শাহাদাত হোসেন ও ইন্স্যুরেন্স একাডেমির ফ্যাকাল্টিগন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191