শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন

 

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৯ জুন ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির মোট ৪৮ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- মেঘনা পেট্রোলিয়াম, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, সিএন্ডএ টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড এবং এডভেন্ট ফার্মা লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের। এদিন কোম্পানিটির ১৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেনে হয়েছে ১০ কোটি ৩৮ লাখ ২৪ হাজার টাকার। আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। আজ কোম্পানিটির ৩ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার টাকার, সিএন্ডএ টেক্সটাইলের ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকার এবং এডভেন্ট ফার্মা লিমিটেডের ১ কোটি ১২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191