শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ব্যাপক দরপতন, লেনদেনও কম

  |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

শেয়ারবাজারে ব্যাপক দরপতন, লেনদেনও কম

অর্থবিজ প্রতিবেদক :
দেশের দুটি শেয়ারবাজারে আজ ১২ জুন ব্যাপক দরপতনের মধ্য দিয়ে দিনের লেনদেন সম্পন্ন হয়েছে। লাগাতার দরপতনের কারনে লেনদেনও কম হয়েছে । দিনের শুরুতে লেনদেন ইতিবাচক হলেও শেষটা ছিল নেতিবাচক। সেল প্রেসার বেশি হওয়ায় সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ কম হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০.৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১২.১৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ৯৭৪ টি শেয়ার ১ লাখ ১০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা। গত কার্যদিবসে অর্থাৎ ১১ জুন ডিএসইতে ১০ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ৭০১ টি শেয়ার ১ লাখ ১ হাজার ৯৭৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮০ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ দিন শেষে সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ১৬.৬৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৫৫৩.৭১ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ ৯১ হাজার ১৬ টাকা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৫ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191