
| বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 144 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
আদেশে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, তিনি আজই দায়িত্ব নেবেন। দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বুধবার ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন এ এম আমিন উদ্দিন। এতে পদটি শূন্য হয় এবং আজ নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো।

Posted ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


