বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ব্যয় করায় ৭ নন-লাইফ বীমা কোম্পানিকে জরিমানা

  |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   215 বার পঠিত

অতিরিক্ত ব্যয় করায় ৭ নন-লাইফ বীমা কোম্পানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করায় নন-লাইফ বীমা খাতের ৭টি কোম্পানিকে মোট ৩৩ লাখ টাকা জরিমানা করেছে । সংস্থাটির নন-লাইফ অনুবিভাগের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয় পরিবীক্ষণ শাখা এই তথ্য প্রকাশ করেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ওয়েবসাইটে গত ১৩ জুন ‘জরিমানা সংক্রান্ত তথ্য ২০২৪’ শিরোনামে এটি প্রকাশ করা হয়। ২০২৪ সালের বিভিন্ন সময় কোম্পানিগুলোর ওপর এসব জরিমানা আরোপের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানা গেছে।
কর্তৃপক্ষের পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম জানান, নন-লাইফ বীমা খাতের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয়ের প্রকৃত অবস্থা জানতে ২০২২ সালে কোম্পানিগুলোর অফিস পরিদর্শন করে কর্তৃপক্ষের পরিদর্শন দল। এতে বেশ কয়েকটি কোম্পানির অতিরিক্ত ব্যয়সহ নানান অনিয়মের চিত্র উঠে আসে।
পরবর্তীতে এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষে দ্বিপক্ষীয় শুনানি হয় এবং অতিরিক্ত ব্যয়ের জন্য ৭টি বীমা কোম্পানিকে জরিমানা করা হয়। এরইমধ্যে ৬টি কোম্পানি জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং একটি কোম্পানি কর্তৃপক্ষের কাছে সময় চেয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।
অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করে জরিমানা দেয়া বীমা কোম্পানিগুলোর তালিকায় রয়েছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড।
কর্তৃপক্ষের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয় পরিবীক্ষণ শাখার তথ্য অনুসারে, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানিটি এরইমধ্যে জরিমানার টাকা পরিশোধ করেছে।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিকে একই অপরাধের জন্য ৫ লাখ টাকা জরিমানা করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। জরিমানার অর্থ এরইমধ্যে কোম্পানিটি পরিশোধ করেছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডকে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানিটি এরইমধ্যে জরিমানার টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগ।
কর্ণফুলী ইন্স্যুরেন্সকে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের জন্য জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা। জরিমানার এই অর্থ এরইমধ্যে পরিশোধ করেছে কোম্পানিটি।
অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা। কোম্পানিটি এরইমধ্যে জরিমানার টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের জন্য ৩ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কোম্পানিটি জরিমানার এই অর্থ এরইমধ্যে পরিশোধ করেছে।
বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডকেও অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করার জন্য ৫ লাখ টাকা জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। তবে জরিমানার এই অর্থ এখনো অপরিশোধিত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191