
| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 156 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (ইড্রা) সদ্য যোগদানকারি সদস্যগণকে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ফুলেল শুভেচ্ছা জানিয়েছ্।ে
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান সংস্থায় সদ্য যোগদানকারি সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক ( সদস্য প্রশাসন), সাবেক মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই-ইউকে, (সদস্য লাইফ) সাবেক মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ( সদস্য নন লাইফ) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল ( সদস্য আইন) কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় কোম্পানির ডিভিপি ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ইনচার্জ মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন।

Posted ৬:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


