বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোগ্রেসিভ লাইফের শরিয়া কাউন্সিলের সভা অনুষ্ঠিত

  |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

প্রোগ্রেসিভ লাইফের শরিয়া কাউন্সিলের সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরিয়া কাউন্সিলের ১১তম সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শরিয়া কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের।
সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই, অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী, মুফতি ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, শায়খ শাহ মুহাম্মদ ওয়ালি উল্লাহ, অধ্যাপক শায়েখ এ বি এম মাসুম বিল্লাহ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন ও কোম্পানির ভিপি ও ডেপুটি সিএফও জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
সভায় শরিয়া কাউন্সিলের সচিব মাওলানা এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় কোম্পানির শরিয়া কাউন্সিল পুনর্গঠন সহ ইসলামি বীমা বিধিমালা, কোম্পানির পরিকল্পসমূহ, উপবিধি, তাবাররু ফান্ডের ব্যবস্থাপনা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও শরিয়া নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191