বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বর্ষপূর্তি উদযাপন

অর্থবিজ ডেস্ক :
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার রাজধানীর মহাখালীস্থ এসকেএস টাওয়ারে কোম্পানির প্রধান কার্যালয়ে অতিথিবৃন্দের অভ্যর্থনা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, নতুন প্রোডাক্টসমূহ উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং সেনাবাহিনী প্রধানের সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আস্থা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার স্মার্ট জীবন বীমা কোম্পানির রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।
আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি (অব.) এর সার্বিক নির্দেশনায় এবং কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীর স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী আস্থা লাইফের অন্যান্য অফিসসমূহে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191