শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

  |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ ০৪ মে রোববার লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৬ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকার। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
১১ কাটি ৪৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে উত্তরা ব্যাংক। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৪৬ লাখ ২৮ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ২৩ লাখ ৩১ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৮ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৬ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার টাকা, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৬ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ৬ কোটি ১৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১০ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191