বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ন্যাশনাল লাইফের ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

  |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   52 বার পঠিত

সিলেটে ন্যাশনাল লাইফের ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

অর্থবিজ প্রতিবেদক :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (২৩ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবী পরিশোধ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন, সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান, গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন ও বালাগঞ্জ জোন প্রধান রুমা দর চৌধুরী বক্তব্য রাখেন।
সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেন, বীমা পেশায় আমরা অতীতে যে প্রতিকূল অবস্থার মোকাবেলা করে এসেছি তা এখন আর নেই। বলা যায় বীমা পেশায় এখন স্বর্ণযুগ চলছে। এ অনুকূল পরিবেশে বীমা কর্মীদের আরো বেশিমাত্রায় কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে যাবে। সভায় সিলেট অঞ্চলের প্রায় ১ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথি পরে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। থেকে গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191