
| বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত

সিডনি থেকে আতাউর রহমান :
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির নতুন পরিচালনা পর্ষদ দুই বছরের জন্য গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে ৬৫ স্পারওয়ে স্ট্রিট, এরমিংটনে সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কমিটির অনুমোদন দেন নির্বাচন কমিশন।
বিএডিআরসি, অস্ট্রেলিয়ার একটি স্বনামধন্য দাতব্য সংস্থা। সংস্থাটির বর্তমান পরিচালনা কমিটির কার্যকাল এজিএম সমাপ্তির মাধ্যমে শেষ হয়। সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য রাহমাত উল্লাহ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রেসিডেন্ট আজাদুল আলম কর্তৃক পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী রাহমাত উল্লাহ নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। আগামী দুই বছরের জন্য সংস্থার নতুন পরিচালনা পর্ষদের তালিকায় স্থান পেলেন যারা- সভাপতি আজাদুল আলম,সাধারণ সম্পাদক জুবায়ের মিয়াঁ,সহ-সভাপতি নির্মাল্য তালুকদার, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, যৌথ সম্পাদক শাহরিয়ার চৌধুরী, জনসংযোগ সম্পাদক রায়হান উদ্দিন আহমেদ। এছাড়াও সদস্য পদে মনোনীত হলেন- আফসার আহমেদ,ড. মাকসুদুল বারী, ড. নারায়ণ দাস,ড. আবুল ওয়ালী ইসলাম, সালাহউদ্দিন সিরাজী, হায়দার আলী খান, তৌফিকুল ইসলাম সোহান ও ড. ফারুক ইকবাল। পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় সদস্য হিসেবে রাহমাত উল্লাহ অন্তর্ভুক্ত হবেন বলেও জানা গেছে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের মিয়াঁ সাংবাদিকদের জানান, বাংলাদেশের মানুষের কল্যাণে আমরা প্রবাসী বাঙালীরা এ সংগঠনের সদস্যদের সংগ্রহকৃত আর্থিক অনুদান আরও বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। সাংগঠনিক দক্ষতা ও শক্তি বৃদ্ধির জন্য সদস্য সংখ্যা বাড়ানো হবে। নিয়মিত সভা সমাবেশ করে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা হবে। সংগঠনের গঠনতন্ত্র যুগোপযোগী করার উদ্যোগ নেয়া হবে। যেসকল বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশে কাজ করে তাদের মাধ্যমে আরও বেশি করে অর্থ প্রেরণের পদ্ধতি সহজ করার উদ্যোগ নেয়া হবে। এছাড়াও সংগঠনের বাজেট পরিকল্পনা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে।সংগঠনের তহবিল বৃদ্ধির জন্য প্রতি বছর বিশেষ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল প্রতিষ্ঠা করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে গাইবান্ধা ও ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। মুলত সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের মিয়াঁ একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ভালো মনের মানুষ। প্রবাসী বাংলাদেশি তথা মানুষের জন্য কাজ করে তিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশে প্রশংসিত হয়েছেন।

Posted ১২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Arthobiz | zaman zaman


