বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি

অর্থবিজ প্রতিবেদক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
আজ রোববার (০২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর দুপুর ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হবে। ঐ দিনই সারা দেশে বিএনপি’র উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালী অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। ৫ নভেম্বর- শ্রমিক দলের পক্ষ থেকে আলোচনা সভা। ৮ নভেম্বর- ছাত্রদলের পক্ষ থেকে আলোচনা সভা এবং ৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ৯ নভেম্বর- ওলামা দলের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ১০ নভেম্বর- তাঁতী দলের আলোচনা সভা। ১১ নভেম্বর- কৃষকদলের আলোচনা সভা। ১৩ নভেম্বর সন্ধ্যায়-জাসাস এর পক্ষ থেকে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে ১২ নভেম্বর (বুধবার) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে এবং দিবস উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191