বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমান ফের জামায়াতের আমীর

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   69 বার পঠিত

ডা. শফিকুর রহমান ফের জামায়াতের আমীর

অর্থবিজ প্রতিবেদক :
ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন । ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে দলের নতুন আমির ঘোষণা করা হয়েছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (০২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (০১ নভেম্বর) রাতে সংগঠনের আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের (সদস্য) রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। শনিবার (০১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমীর নির্বাচনের ফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফল অনুযায়ী, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৪ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191