
| সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 60 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে ।
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ সোমবার (৩ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানানো হয়।

Posted ৬:১২ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


