বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটানোয় ডিএমপির নিষেধাজ্ঞা

  |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   150 বার পঠিত

শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটানোয় ডিএমপির নিষেধাজ্ঞা

অর্থবিজ প্রতিবেদক :
আজ পবিত্র শবে বরাত । শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং রাতে ধর্মপ্রাণ মুসুল্লীদের ইবাদতে বিঘ্ন না ঘটে, এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে । একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো এবং বিস্ফোরক দ্রব্য কেনাবেচা, পরিবহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান, ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-৩/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191