বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা

জামায়াতের স্বাস্থ্য বীমাসহ তিন ধরনের বীমা চালুর অঙ্গীকার

  |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   197 বার পঠিত

জামায়াতের স্বাস্থ্য বীমাসহ তিন ধরনের বীমা চালুর অঙ্গীকার

অর্থবিজ প্রতিবেদক :
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের ইশতেহারে ঘোষণা করেছে। ইশতেহারে স্বাস্থ্যসেবা ও শ্রমিক সুরক্ষায় বীমাভিত্তিক একাধিক পরিকল্পনার কথা ব্যক্ত করা হয়েছে। জামায়াতের ইশতেহারে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা ও ডিজিটাল হেলথ কার্ড চালুরও প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
ইশতেহার অনুযায়ী, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা হবে। স্বাস্থ্যসেবায় দ্রুত সেবা পাওয়া, চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং পরিচয় যাচাই সহজ করতে এই উদ্যোগ কাজে লাগতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ছাড়া শিক্ষার্থীদের জরুরি ও জটিল রোগের চিকিৎসায় সহায়তার জন্য ‘শিক্ষার্থী ফান্ড’ গঠন এবং শিক্ষার্থীদের জন্য বীমা চালুর কথাও ইশতেহারে উল্লেখ আছে।
শ্রমিক সুরক্ষায় জামায়াত জানিয়েছে, হঠাৎ কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য ভাতা কর্মসূচির পরিসর বাড়ানো হবে। পাশাপাশি চাকরি হারালে নির্দিষ্ট সময় আর্থিক সহায়তা দিতে কর্ম বীমা চালু করার প্রতিশ্রুতি রয়েছে। এতে অনিশ্চিত কর্মসংস্থানে থাকা মানুষ উপকৃত হতে পারে।
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে জামায়াত আর্থিক খাত সংস্কার কমিশন গঠনের কথা বলেছে। ইশতেহারে ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনার অঙ্গীকারও করা হয়েছে।
জামায়াত ইশতেহারে ইসলামী ব্যাংক ও বীমা খাতের বিকাশে সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা সহজ করতে করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার প্রস্তাব দেয়া হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191