
| শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবার পাশাপাশি বীমা সুবিধা পৌঁছে দেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় কর্মকর্তাদের স্বীকৃতি দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি ‘ব্যাংকাস্যুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক-অফ ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা ইবিএল কর্মকর্তাদের সাফল্য উদযাপন এবং ২০২৬ সালের জন্য নতুন লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্যে। মেটলাইফ বাংলাদেশের অন্যতম ব্যাংকাস্যুরেন্স অংশীদার হিসেবে ইবিএল গ্রাহকদের কাছে বিভিন্ন বীমা সমাধান পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও মুখ্য নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে ইবিএল গ্রাহকদের জন্য সমন্বিত আর্থিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বীমা একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং মেটলাইফের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ইবিএলের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের সফল অগ্রযাত্রা উদযাপন করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত। দেশজুড়ে ইবিএলের বিস্তৃত উপস্থিতির ফলে গ্রাহকেরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবা গ্রহণ করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও আর্থিক সক্ষমতা জোরদারে সহায়ক হবে।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইবিএলের পক্ষ থেকে অংশ নেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং ইভিপি ও হেড অব ওয়েলথ অ্যান্ড লায়াবিলিটি শারমিন আতিক। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকাস্যুরেন্স সাবরিনা আরিফীন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং ২০২৬ সালে নতুন মাইলফলক অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Posted ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


