বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন-লাইফে এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়ন পর্যালোচনায় কাল ঢাকা ক্লাবে বৈঠক

  |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত

নন-লাইফে এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়ন পর্যালোচনায় কাল ঢাকা ক্লাবে বৈঠক

অর্থবিজ প্রতিবেদক :
নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়ন পর্যালোচনা এবং নিয়ম লংঘন করে অতিরিক্ত কমিশন দিয়ে ব্যবসা করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া যায়, এ বিষয়ে করনীয় নির্ধারনে আগামীকাল ২০ মে বুধবার ঢাকা ক্লাবে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সকল নন-লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং এমডিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়ন তদারকির জন্য গঠিত ভিজিলেন্স টিম ও মনিটর কমিটি এই বৈঠকের আয়োজক। টিমের সর্বশেষ বৈঠক হয় গত ২ মে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই বৈঠকে অভিযোগ শুনানি করা হয়। বৈঠকে কয়েকটি বীমা কোম্পানির বিরুদ্ধে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ নীতিমালা লংঘন করার অভিযোগ উত্থাপিত হয়। এটি ছিল কমিটির তৃতীয় সভা। সভায় অভিযোগ শুনানি করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এ ধরনের অনিয়মে কি ধরনের ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপরে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে। বৈঠকে মোট সাতটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
বৈঠকে শুনানিতে অংশ নেয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের এমডি মোকাররম দোস্তগির অর্থবিজকে বলেন, যে কোন মূল্যে এজেন্ট কমিশন শূন্য শতাংশ ব্যবস্থা কার্যকর রাখতে হবে। বৈঠকে কয়েকটি বীমা কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারদের নাম উল্লেখ করে এই অনিয়মের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী উঠেছে। তিনি বলেন, এই সেক্টরটিকে রক্ষা করতে হলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতেই হবে। তিনি বলেন শুধু ব্রাঞ্চ ম্যানেজাররাই দায়ি নয়, কমিশন দাবী না করার জন্য পার্টিকেও চিঠি দিয়ে সতর্ক করার কথা বলেছি। এ সব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191