বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবির চেক দিল ন্যাশনাল লাইফ

  |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবির চেক দিল ন্যাশনাল লাইফ

অর্থবিজ ডেস্ক :
গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের মৃত্যু দাবির চেক দিয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে মঙ্গলবার (১৯ মে) আয়োজিত এক অনুষ্ঠানে সদস্য মৃত নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন নির্বাহীসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191