বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা ব্যক্তিত্ব জামাল এম আবু নাসেরের মৃত্যুবার্ষিকীতে ছিল না কোন আয়োজন

  |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

বীমা ব্যক্তিত্ব জামাল এম আবু নাসেরের মৃত্যুবার্ষিকীতে ছিল না কোন আয়োজন

অর্থবিজ প্রতিবেদক :
বিশেষ কোন আয়োজন ছাড়াই জীবন বীমা খাতের বীমা ব্যক্তিত্ব জামাল এম আবু নাসেরের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে| তবে এ জন্য বীমা খাতে তার সহযোদ্ধাদের পক্ষ থেকে ছিল না কোন বিশেষ আয়োজন|
জামাল এম আবু নাসেরের ২০২০ সালের ২০ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান| এ সময় তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে এমডি ছিলেন| এর আগে তিনি বিভিন্ন বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পলন করেন| এই বীমা ব্যাক্তিত্বকে স্মরন করার জন্য কোন বীমা প্রতিষ্ঠানে অথবা বীমা খাতের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল অথবা আলোচনা সভার কোন আয়োজন ছিল না| শুধু পারিবারিক ভাবে ছোট পরিসরে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়|
জামাল এম আবু নাসেরের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন| তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং ১৯৯২ সালে লন্ডন ইউনিভার্সিটি বোর্ড থেকে জিসিই কম্পিউটিং ডিগ্রি অর্জন করেন|
জামাল এম এ নাসের ১৯৮৬ সালে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমাখাতে কর্মজীবন শুরু করেন| একই বছর তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে অ্যাকচ্যুয়ারিয়াল সহকারী এক্সিকিউটিভ হিসেবে যোগদানের মাধ্যমে জীবন বীমা শিল্পে সম্পৃক্ত হন|
পরবর্তীতে তিনি সন্ধানী লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, গোল্ডেন লাইফ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন| তিনি একজন কম্পিউটার সিস্টেম এনালিস্ট এবং অ্যাকচুয়ারিয়েল এসোসিয়েট হিসেবে বিভিন্ন এ্যাকচুয়ারির সাথে দীর্ঘদিন কাজ করেছেন| তিনি দেশ বিদেশের একজন মোটিভেশনাল স্পিকার| পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন দেশেও তিনি ভ্রমণ করেছেন|
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির ভিজিটিং ট্রেইনার হিসাবেও দায়িত্ব পালন করে গেছেন| সেই দায়িত্ব পালনকালে তিনি বীমাশিল্পের সার্বিক উন্নতি ও বীমা শিল্পকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন| এছাড়া ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির বিভিন্ন কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন|
সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন| ২০১২ সালে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে আসীন হন| সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন|
তিনি বীমা পেশাকে জনগণের সেবা করা মনে করতেন| সেবার মনোভাব নিয়ে সকলকে কাজ করতে উৎসাহিত করতেন| বাংলাদেশের বীমা শিল্পের বিকাশ ও অগ্রগতিতে তিনি অনন্য ও অসাধারণ ভূমিকা রেখে গেছেন|
তিনি করোনায় আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে ২০২০ সালের ২০ জুন দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে ইহলোক ত্যাগ করেন|

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191