
| বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে আজ বৃহস্পতিবার (২৫ জুন) এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শাহ্ জামাল হাওলাদার ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এবং সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ উপস্থিত ছিলেন । মীর নাদিয়া নিভিনের দক্ষ নেতৃত্বে দেশের বীমা শিল্প আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হয়ে উঠবে বলে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শাহ্ জামাল হাওলাদার আশা প্রকাশ করেন। তিনি সংস্থার নতুন চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Posted ৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


