বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএর নতুন চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

  |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

আইডিআরএর নতুন চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

অর্থবিজ ডেস্ক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন|
আজ বৃহস্পতিবার (২৫ জুন) আইডিআরএর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান| এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকসেবা আরও শক্তিশালী করতে আইডিআরএর নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তিনি|
মো. কাজিম উদ্দিন বলেন, বীমা খাতের টেকসই উন্নয়ন ও জনআস্থা বৃদ্ধিতে আইডিআরএর কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খাতটির আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন| নবনিযুক্ত চেয়ারম্যানের সার্বিক সফলতা কামনা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক|

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191