
| মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারন সভায় শেয়রি হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে |
সোমবার (২৯ জুন) সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন পর্যালোচনার পর এই লভ্যাংশ অনুমোদন করা হয়|
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার|এতে আরও যুক্ত ছিলেন ¯^তন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, এনডিসি|
এছাড়াও বহির্নিরীক্ষক, এসইসি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন|
সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সাথে ব্যবসা করে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে| বীমা দাবিতে শতভাগ পারফরমেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, বীমা কোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়| সেই ক্ষেত্রে ডেল্টা লাইফ সমাজে ¯^ীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে|
দেশের বর্তমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতেও চলতি বছরে কোম্পানিটি প্রায় ১০% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা প্রশংসার দাবি রাখে বলে তিনি জানান এবং সফলতার জন্য সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন|

Posted ৩:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


