বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল

  |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল

অর্থবিজ প্রতিবেদক :
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে| ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে| এবার সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে|
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবে| পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে|
পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে| শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ গঠন করা হয়েছে, যেখান থেকে অনলাইনে সরাসরি দেশের যেকোনো কেন্দ্র পর্যবেক্ষণ করা যাবে| এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে|
মোট ৭৭টি বিষয়ে ২১ দিন ধরে এই পরীক্ষা চলবে| যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম সচল থাকবে| ‘সেভেন্থ ডে এডভান্টিস্ট’ সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য শনিবারের পরীক্ষাগুলো বিশেষ ব্যবস্থায় সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে|
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন| এর মধ্যে ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন ছাত্রী এবং ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন ছাত্র| গত বছরের তুলনায় সাধারণ বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৩১৬ জন|
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী| এর মধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৮৯৪ জন| মাদ্রাসা বোর্ডে গত বছরের চেয়ে ৬ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী বেড়েছে|

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে| এর মধ্যে ৭৭ হাজার ৫৫২ জন ছাত্র ও ৩০ হাজার ৪১২ জন ছাত্রী| কারিগরি বোর্ডে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৬৪৭ জন|
এবারের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ পরীক্ষার ফর্ম পূরণ করেনি| প্রাপ্ত তথ্যমতে, ৯টি সাধারণ বোর্ডে ৩৩.০৪ শতাংশ নিবন্ধিত শিক্ষার্থী ফর্ম পূরণ করেনি| মাদ্রাসা বোর্ডে এই হার ৪৪.০৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৪.৫৮ শতাংশ|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৬ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191