বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের  অর্ধ-বার্ষিক সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
রাজধানীর একটি অভিযাত হোটেরে আজ শনিবার (৪ জুলাই) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সেলিব্রেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মানসুদ আলম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মে¤^ার জনাব এস. এম. নুরুজ্জামান| সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন| এছাড়া কোম্পানির কোম্পানি সেক্রেটারি, সিএফও এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে সারাদেশ থেকে লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রায় ২৫০ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন|
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাত থেকে ৩ জন সফল উন্নয়ন কর্মকর্তা তাঁদের কর্মদক্ষতা ও অসামান্য সাফল্যের ¯^ীকৃতি¯^রূপ জীপ গাড়ির চাবি এবং সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন| এই সম্মাননা উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মীদের আরও উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়|

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191