
| শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
মাত্র ২ হাজার ৮০ টাকার ২টি কিস্তি জমা দিয়ে ২ লাখ ১শত ৪৪ টাকার মৃত্যুদাবির চেক পেলেন জেনিথ ইসলামী লাইফের বীমা গ্রাহক মরহুম মফিজুল ইসলামের স্ত্রী ও নোমিনী মিসেস রওশন আরা বেগম | বীমা গ্রাহক মরহুম মফিজুল ইসলাম দুটি কিস্তি দেয়ার পর আকস্মিক মারা যান| মরহুমের স্ত্রী ও নোমিনী মিসেস রওশন আরা বেগমের হাতে বীমা অংকের পুরো টাকার একটি চেক তুলে দেন বীমা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ড. এস এম নুরুজ্জামান | টাঙ্গাইলের ভূঞাপুরের আউটার রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে আজ শনিবার (২০ জুন) আয়োজিত কোম্পানির উন্নয়ন সভায় মৃত্যুদাবির এই চেক হস্তান্তর করা হয়|
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মে¤^ার এস এম নুরুজ্জামান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়নামিক ই-কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, জেনিথ ইসলামী লাইফের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. খালিদ হোসেন, খন্দকার আউয়াল হোসেন এবং জলি আমিন| অনুষ্ঠানে বীমা গ্রাহক মফিজুল ইসলামের স্ত্রী ও নোমিনী মিসেস রওশন আরা বেগম প্রধান অতিথির কাছ থেকে চেকটি গ্রহন করেন|
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকতা ও বীর মুক্তিযোদ্ধা আ. হাকিম| সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন|

Posted ৭:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


