বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ|
বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) ২০২৫ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়|
সভায় অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ এবং এ কে এম মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী ও মিসেস প্রীতি চক্রবর্তী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন| অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ|
সভার শুরুতে কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তির কামনা করে বিশেষ দোয়া করা হয়|

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191