বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পপুলার লাইফের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর

  |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

রাজশাহীতে পপুলার লাইফের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর

অর্থবিজ ডেস্ক :
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র রাজশাহী অঞ্চলের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে|
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের হল রুমে এ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়|
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈমের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী |
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, রাজশাহী জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্যানেল আইনজীবী এডভোকেট রজব আলী, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলু, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, আল আমিন বীমা প্রকল্পের যুগ্ম উর্ধ্বতন মহাব্যবস্থাপক (উঃ) মোসাদ্দেকুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ফজলুল হক প্রমুখ|
প্রশিক্ষণ কর্মশালা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী|

Facebook Comments Box
advertisement

Posted ৭:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191