বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট

  |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট

অর্থবিজ প্রতিবেদক :
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (রোটারি ক্লাব) গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান|
কক্সবাজারের হোটেল সি প্যালেসে শুক্রবার (২৬ জুন) আয়োজিত সংগঠনটির বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত ব্যক্তি ও ক্লাবকে পুরস্কৃত করা হয়|
দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর শীর্ষ নেতা, বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্য এবং রিপসা টিমের বিভিন্ন অফিসিয়াল কর্মকর্তাসহ প্রায় দুই হাজার রোটারিয়ান এ অনুষ্ঠানে অংশ নেন| এ বছর রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে|
রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, অ্যাসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর (এডমিন) এম মাহমুদুল হাসান, রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেন ও অন্যান্য নেতাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান|

Facebook Comments Box
advertisement

Posted ৩:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191