বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলিসি বিপণনে শীর্ষ ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করল ন্যাশনাল লাইফ

  |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

পলিসি বিপণনে শীর্ষ ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করল ন্যাশনাল লাইফ

অর্থবিজ প্রতিবেদক :
পলিসি বিপণনে লক্ষমাত্রা অর্জনকারী প্রধান কার্যালয়ের ২০ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করলো দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি| বুধবার (১ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মে-জুন মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের এসব কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়|
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন| বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম| অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক| অনুষ্ঠানে ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন|
এ সময় কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এবং দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে| বর্তমানে অনেক কোম্পানি যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধে ব্যর্থ হলেও ন্যাশনাল লাইফ নির্ধারিত সময়ে গ্রাহকের হাতে দাবির টাকা পৌঁছে দিচ্ছে|
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, যত দ্রুত দাবি পরিশোধ করা হবে তত বেশি বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানির সুনাম বৃদ্ধি হবে| যার প্রেক্ষিতে ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহের হার বাড়ছে| এ অর্জন কোম্পানির সকল স্তরের কর্মকর্তাদের সমš^য় এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল|

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191