বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল ইসলামি লাইফের সেরা ১০ বীমা কর্মকর্তা পুরস্কৃত

  |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের সেরা ১০ বীমা কর্মকর্তা পুরস্কৃত

অর্থবিজ প্রতিবেদক :
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শতাধিক সেরা উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে|
সম্প্রতি ঢাকার মিরপুর-১ বেড়িবাঁধ রোডের তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের বিভিন্ন রাইড ও ওয়াটার পার্কে আনন্দের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়| পরবর্তীতে ব্রিজি পয়েন্ট রিসোর্টে মধ্যাহ্নভোজ শেষে সফল উন্নয়ন কর্মকর্তাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী| বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক কাজী সামিরুল হক ও মোস্তাকিম মোহব্বত এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম তপন|
প্রধান অতিথি তার বক্তব্যে সকল কর্মকর্তার উদ্দেশ্যে বীমা পেশার মহান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন| তিনি গ্রাহকদের সঠিক তথ্য ও ¯^চ্ছতার সাথে পলিসি বিক্রয়ের তাগিদ দেন এবং গ্রাহকদের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রেখে যথাযথভাবে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের আহ্বান জানান| এর মাধ্যমে গ্রাহক ও কোম্পানির পাশাপাশি বীমা পেশায় নিজেদের আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার অনুরোধ করেন তিনি| ভাইস চেয়ারম্যান আরও বলেন, “বেঙ্গল ইসলামি লাইফ শরি’আহ& বোর্ডের অনুমোদিত ফ্রেমওয়ার্ক যথাযথভাবে অনুসরণ করে গ্রাহকদের ¯^চ্ছতার সাথে হালাল সঞ্চয় ও পারিবারিক আর্থিক সুরক্ষা দিয়ে যাচ্ছে|
সভাপতির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম তপন বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স শুধুমাত্র গ্রাহকদের কথাই ভাবে না, বরং প্রতিটি উন্নয়ন কর্মকর্তার কল্যাণে পারিবারিক ¯^াস্থ্যবীমা ও গ্রুপ বীমা সেবার পাশাপাশি সরকার অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা চালু করেছে| কোম্পানি চায় তার প্রতিটি কর্মী যেন নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে এই কোম্পানিতে কাজ করতে পারেন|
কোম্পানির ব্রাঞ্চ সার্ভিস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কোম্পানির অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, প্রকল্প প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ˆসয়দ সুলতান মাহমুদু, মডেল প্রকল্প প্রধান ও ডিএমডি মো. আবুল হাসেম, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও ডিএমডি মো. জসিম উদ্দীন, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান ও ডিএমডি মো. ওমর ফারুক,
আমানাহ প্রকল্প প্রধান ও ডিএমডি মো. মিরাজ এবং কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. আলমগীর কবির সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ| অনুষ্ঠানে পলিসি বিপণনে অনন্য অবদানের জন্য প্রতিটি পদের সেরা ১০ কর্মকর্তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়|

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191