বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল লাইফ ৮ নারী কর্মীকে সংবর্ধনা দিল

  |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত

ন্যাশনাল লাইফ ৮ নারী কর্মীকে সংবর্ধনা দিল

অর্থবিজ প্রতিবেদক :
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক নারী দিবসে কোম্পানির ৮ নারী কর্মীকে সংবর্ধনা দিয়েছে।
কোম্পানির প্রধান কার্যালয়ে আজ শনিবার আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় নরসিংদী এলাকার তৃণমূল পর্যায়ের সফল ৮ নারী কর্মীকে এ সংবর্ধনা দেওয়া হয়। কাম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন সংবর্ধিত নারী কর্মীদের গোল্ড মেডেল পরিয়ে দেন।
অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত ট্রেইনার চন্দ্রানী সরকার, কোম্পানির অরিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাটোয়ারী, এসইভিপি মো. এনামুল হক, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, নরসিংদীর এরিয়া প্রধান ওমর ফারুক বক্তব্য রাখেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, নারীর অনুপ্রেরণা ও সহযোগিতা ছাড়া পৃথিবীর কেউ সফল হতে পারেনি। নারীরা সকল কাজের প্রেরণাদায়ক। কর্মের মাধ্যমে নারীরা এখন পুরুষদের চেয়েও এগিয়ে। তিনি ন্যাশনাল লাইফের নারী কর্মীদের বীমার মাধ্যমে জনসেবায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191