বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   143 বার পঠিত

এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
বীমা খাতের সিনিয়র নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভসের বার্ষিক সাধারন সভা গতকাল নোববার বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বোর্ড রুমে এই সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন মুখ্য নির্বাহী কর্মকর্তা রাটারিয়ান মো. হাফিজ উল্লাহ পিডিজি।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ড. বিশ্বজিৎ কুমার মন্ডল সভায় রিােপর্ট পেশ করেন। রিপোটে ২০২৩ সালের সংগঠনের সার্বিক কার্যক্রমের একটি চিত্র তুলে ধরা হয় এবং ২০২৪ সালের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। ট্রেজারার এস এম শহীদুল্লাহ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করেন। রিােপর্টের ওপর আলোচনা শেষে সভায় এটি গৃহিত ও অনুমোদিত হয়।
সাধারন সভায় সংগঠনের ১ম ভাইস প্রেসিডেন্ট এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদা ডিউক প্রভাতী ইন্স্যুরেন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাখাওয়াত হোসেন মামুন, প্রভাতী ইন্স্যুরেন্স, ৩য় ভাইস প্রেসিডেন্ট মোহা. আলমগীর, নির্বাহী সদস্য ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, নির্বাহী সদস্য মো. নিজাম উদ্দিন, মো. সাইদুল ইসলাম আলোচনায় অংশ নেন।
সভায় সংগঠনের ২য় ভাইস প্রেসিডেন্ট ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিমুদ্দিনের লেখা নন-লাইফ বীমার উপর একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191