বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল ইসলামি লাইফের গ্রুপ বীমার মৃত্যুদাবির ১০ লাখ টাকার চেক প্রদান

  |   বুধবার, ১৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   105 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের গ্রুপ বীমার মৃত্যুদাবির ১০ লাখ টাকার চেক প্রদান

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে বিদ্যমান গ্রুপ বীমা মৃত্যুদাবির ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা মো. আকরাম হোসেন মজুমদারের মৃত্যুতে গ্রুপ বিমার দাবি বাবদ এই চেক প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তি। বঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোরশেদ যৌথভাবে চেকটি মরহুমের সহধর্মীনির নিকট হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে. এম. আওলাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার ড. মো. রফিকুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান রফিক আহমেদ, ক্ষুদ্র ঋণ ব্যবসা বিভাগের প্রধান মো. মাসুদ রানা প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191