
| বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 113 বার পঠিত

বীমা শিল্পসহ দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় বীমা ও শিল্প উদ্যোক্তা ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনকে আরটিভি’র পক্ষ থেকে ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস- ২০২৩’ মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তি।
স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামর এর নিকট হতে মরনোত্তর সম্মাননা গ্রহণ করেন তাঁর কনিষ্ঠ পুত্র সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরর্শেদ আলম এমপি, চীফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আশিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়নের চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক নজরুল ইসলাম খান প্রমুখ ।

Posted ১১:১০ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman


