
| মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 89 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) সকল বীমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা ডেকেছে আগামী বৃহস্পতি বার সকাল ১১টায়। রাজধানীর নয়া পল্টন বক্স কালভার্ট রোডে অবস্থিত বিআইএ‘র কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে।
বিআইএ‘র সেক্রেটারী জেনারেল নিশিথ কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে সকল বীমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তাদেও জানানো হয়েছে। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত বীমাকারী রাজস্ব, লাভ ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধান মালা ২০২৪। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ইসলামী বীমা বিধিমালা ২০২৪ এর খসড়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত রিস্ক বেইজড সুপারভিষন গাইড লাইনের খসড়ার ওপর আলোচনা হবে।সকল মূখ্য নির্বাহী কর্মকর্তাকে সভায় যথা সময়ে উপস্থিত হয়ে তাদের স্ব স্ব কোম্পানির মতামত দিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সভায় বিআইএ’র লাইফ ও নন-লাইফ টেকনিক্যাল সাব কমিটির সকল সদস্যকেও উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman


