
| বুধবার, ২০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 105 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পযর্ন্ত সর্বমোট সর্বাধিক ৯ হাজার ৮শত ৭৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করে বীমা সেক্টরে সবোর্চ্চ রেকর্ড সৃষ্টি করেছে। বীমা কোম্পানিটি ব্যবসা শুরুর পর থেকে গত ৩১ ডিসেম্বর পযর্ন্ত ৬৫ লাখের বেশি বীমা পলিসি বিক্রয় করে মোট ১৬ হাজার ৮শত ৬৪ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। কোম্পানিটি ২০২৩ সালে সর্বমোট এক হাজার ৮শত ৬০ কোটি ২ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে। ২০২২ সালে সর্বমোট ১ হাজার ৬শত ১৫ কোটি ৮৬ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল । আগের বছরের চেয়ে ২০২৩ সালে কোম্পানিটি প্রিমিয়াম আয় বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটির মোট লাইফ ফান্ড ৫ হাজার ২৭৬ কোটি টাকা। মোট বিনিয়োগ ৫ হাজার ২৯৬ কোটি টাকা। মাট সম্পদ ৬ হাজার ৪১ কোটি টাকা। কোম্পানির লাইফ ফান্ড বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ এবং বিনিয়োগ বেড়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। কোম্পানি সূত্রে এ সব তথ্য জানা গেছে।
বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এই বীমা কোম্পানিটি ১৯৮৫ সালের ২৩ এপ্রিল ব্যবসায়িক যাত্রা শুরু করে। শুরু থেকে কোম্পানিটি সুনামের সাথে ব্যবসা করে আসছে। সময়মতো দাবি পরিশোধ করে গ্রাহকের আস্থা অজর্ণ করতে সক্ষম হওয়ায় বীমা পলিসি বিক্রয়ে কখনো কোন বাধা সৃষ্টি হয়নি। কোম্পানিটির রয়েছে সুদক্ষ ও বিচক্ষন পরিচালনা পষর্দ এবং অভিজ্ঞ ম্যানেজমেন্ট ও প্রশিক্ষিত উন্নয়ন কর্মী বাহিনী। চার দশকের পথচলায় কোম্পানিটির সঙ্গে যুক্ত হয়েছে সাফল্যের নানা সূচক। সফল ব্যবসা করায় কোম্পানিটি পেয়েছে দেশী ও আন্তর্জাতিক নানা পুরস্কার। ন্যাশনাল লাইফ জাতীয় বীমা দিবস সম্মাননা স্মারক-২০২৩ পেয়েছে। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে কোম্পানিটি। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরের শীর্ষ করদাতার সম্মাননা অর্জন করেছে কোম্পানিটি। এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩, আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড গোল্ড-২০২২ এবং আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড গোল্ড-২০২২ অর্জন করে ন্যাশনাল লাইফ। কোম্পানির বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের বলিষ্ঠ ও দুরদর্শী নেতৃত্বে ন্যাশনাল লাইফের ব্যবসা সফলতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আগামীতে এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে কোম্পানির সংশ্লিষ্টরা সচেষ্ট থাকবেন বলে জানা গেছে।

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman


