বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বীমার শরিয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত

  |   শনিবার, ২৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বীমার শরিয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার ৪৬তম শরিয়াহ কাউন্সিল সভা সম্প্রতি কোম্পানির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালক এএসএম মাঈন উদ্দিন মোনেম ও শরিয়াহ বোর্ড সদস্য ড. এম শমশের আলী ভার্চুয়ালি অংশ নেন।
সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, শরিয়াহ বোর্ড সদস্য ড. মাওলানা কাফিলুদ্দিন সরকার সালেহী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এ এমএম ময়েজ উদ্দিন, শরিয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মো. জামাল হোসেন অংশ নেন।
সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন। সভায় ইসলামী বীমা বিধিমালা ২০২৪ প্রনয়ণের উদ্যোগ গ্রহণ করায় আইডিআরএকে ধন্যবাদ জানানো হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, আমরা ইসলামী বিধান মেনে বীমা ব্যবসা পরিচালিত করছি। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তাই ব্যবসার ক্ষেত্রে ইসলামী বিধান পরিপালন করা হলে শাšিন্ত ও কল্যাণ অবধারিত। সভা শেষে বীমা দিবসে জাতীয় পুরস্কার ’সাফা গোল্ড অ্যাওয়াডর্’ ও শীর্ষ করদাতার সম্মাননা অর্জন করায় শরিয়াহ বোর্ডের পক্ষ থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191