
| রবিবার, ০২ জুন ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীতে ৩০ মে ব্যাংকাস্যুরেন্সের উপর মৌলিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মিডল্যান্ড ব্যাংকের ৫২ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান-উজ-জামান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন যুগ্ম সচিব ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী মো. জাহিদ হোসেন। কর্মশালায় অংশ নেন মিডল্যান্ড ব্যাংকের ৫২ জন কর্মকর্তা, মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান রাশেদ আক্তার, জেনিথ ইসলামী লাইফের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান শাহাদাত হোসেন ও ইন্স্যুরেন্স একাডেমির ফ্যাকাল্টিগন।

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪
Arthobiz | zaman zaman


