শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১২ জুন ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির মোট ৫০ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, রূপালী লাইফ ইন্সুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ৭ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেনে হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। আজ এ কোম্পানিটির ৫ কোটি ৫ লাখ ৯৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফাইন্যান্সের ৪ কোটি ২৩ লাখ টাকার এবং ব্রাক ব্যাংকের ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191