শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

ব্লক মার্কেটে ৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৫ জুন মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির মোট ৯৯ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো, রেনাটা লিমিটেড, ক্যাপিটেক প্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স, ব্রাক ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ৯২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর ৬ কোটি ৭৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স।
অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ৫ কোটি ৬৬ লাখ ২ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ কোটি ১০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191