শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   রবিবার, ৩০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

ব্লক মার্কেটে ২৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩০ জুন ব্লক মার্কেটে ৬০ কোম্পানির মোট ২৯৬ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল রিসোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা অয়েলের। এদিন কোম্পানিটির ৯৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের ৭৯ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজ্যুমারের ১৬ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজার টাকা, সী পার্ল রিসোর্টের ৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৭৬ লাখ ৩০ হোজার টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকা এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ২ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191