বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  |   রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সম্মেলন শনিবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। খবর বিজ্ঞপ্তি ।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম ফজলুল করিম মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এছাড়াও পরিচালক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাসিনা নিজাম, দিলরুবা শারমিন, এন.সি. রুদ্র।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সকলকে বীমা বিধি তথা বীমার সঠিক নিয়মনীতি মেনে ব্যবসা আহরন করে কোম্পানিকে একটি আদর্শ কোম্পানি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভায় জানানো হয়, ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বীমা দাবি দ্রুত পরিশোধের নির্দেশ দেন।
সিইও এ. এন. এম ফজলুল করিম মুন্সি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যবসা ও সম্পদ ভবিষ্যৎতে আরো বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যাক্ত করেন। সম্মেলনে সারাদেশ থেকে আগত শাখা ব্যবস্থাপকগণ কোম্পানির উন্নয়নে এবং একটি স্মার্ট বীমা কোম্পানি নির্মানে গুরুত্বরোপ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০০ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191