
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 626 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন। বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে ফ্লাইটে উঠতে বাধা দেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তার সফরটি ছিল ব্যক্তিগত। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে দেয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক। তবে তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।
১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গত ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মযাত্রা শেষে তিনি অবসরে যান। জানা গেছে, খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে।

Posted ৫:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


