শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির ১৩ কর্মকর্তা আদালত থেকে জামিন পেয়েছেন

  |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

বিএসইসির ১৩ কর্মকর্তা আদালত থেকে জামিন পেয়েছেন

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তা আজ সোমবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন ।
আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যানের গানম্যান সংস্থাটির ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় আসামী করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী(৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191